বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ডুমুরিয়ায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ডুমুরিয়ায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:

বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

জাতীয় ফল মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। এ ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক ফলের চাহিদা ২০০ গ্রামের বিপরীতে মাত্র ৫৫-৬০ গ্রাম খেতে পারছে। এটিকে ২০০ গ্রামে উন্নীত করতে কাজ করছে সরকার।

আরও পড়ুনঃ বিয়ে করছেন রূপালি পর্দার চিত্রনায়িকা তানহা মৌমাছি

এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা,‌ ডুমুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর

মোঃ মনির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম,শেখ মাহতাব হোসেন, আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,‌উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, করুণা মন্ডল, প্রকাশ রায়, মোঃ রবিউল ইসলাম, প্রমুখ।।


More News Of This Category