বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বিয়ে করছেন রূপালি পর্দার চিত্রনায়িকা তানহা মৌমাছি

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
বিয়ে করছেন রূপালি পর্দায় চিত্রনায়িকা তানহা মৌমাছি

বিনোদন ডেস্কঃ

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢালিউড সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি।‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করে তানহা ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

জানা গেছে, পরিবারিক আয়োজনে অচিরেই বিয়ে করছেন তানহা। রেহান খান রাজীব নামে এক শিল্পপতির একমাত্র ছেলের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই নায়িকা।

আরও পড়ুনঃ নিউইয়র্কে সিরাজুল আলম খানের ২য় মৃত্যু বার্ষিকী ২২ জুন পালন করা হবে

গত ২৪ মে দুই পরিবার বসে তানহা ও রাজীবের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসেই বেশ ঘটা করে ঢাকার কোনো এক পাঁচ তারকা হোটেলে তানহার বিয়ে সম্পূর্ণ হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন এই নায়িকা।

এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে চলতি মাসেই দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

তানহা মৌমাছি অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ ও রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমা। অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুটি সিনেমাতেই তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।


More News Of This Category