সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline :
সরাইলে মহাসড়কে হঠাৎ ব্রেক কষায় কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় চালক আহত, কন্যাশিশুর অধিকার সংবিধান ও সনদে স্বীকৃত, বাস্তবে কতটা সুরক্ষিত? আদিতমারীতে পার্কে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক, চলছে বিয়ের আলোচনা। দৈনিক বাংলার সংবাদ কবিতা: সত্যের পথে, মানুষের পাশে চিলমারীতে “সরকারি শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, অ্যাডভোকেসি সভা” অনুষ্ঠিত শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সভা, অংশ নেন ৪০০ মানুষ মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খুলনায় জনি নামে এক যু”বককে গু”লি. হিলিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বাড়ল পেঁয়াজের দাম হিলিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বাড়ল পেঁয়াজের দাম দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

সরাইলে মহাসড়কে হঠাৎ ব্রেক কষায় কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় চালক আহত,

Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরাইলে মহাসড়কে হঠাৎ ব্রেক কষায় কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় চালক আহত,

তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত অবস্থায় সামনের একটি কাভার্ডভ্যান হঠাৎ কড়া ব্রেক (হঠাৎ ব্রেক চাপায়) করায় পিছন থেকে আসা একটি মাঝারি আকারের সার বোঝাই ট্রাকের সজোরে ধাক্কা লেগেছে। এতে দুর্ঘটনাকবলিত ট্রাকটির সম্মুখভাগ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক সামান্য আহত হলেও অল্পের জন্য বড় ধরনের কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনা ঘটেনি। আজ দুপুরে মহাসড়কের কুট্টাপাড়া হাইওয়ে থানার ঠিক উত্তর পাশে অবস্থিত একটি ব্যাগ কোম্পানির একটু পূর্ব দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সরজমিন অনুসন্ধানে জানা যায়, ‘ডিজিটাল পরিবহন সংস্থা’ নামের লোকাল একটি মাঝারি আকারের হলুদ রঙের ট্রাক (সিলেট-ড-১১-২১৪৭) সার বোঝাই করে শাহবাজপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের কুট্টাপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রাকটির সামনে থাকা একটি কোম্পানির কাভার্ডভ্যান (চট্টগ্রাম মেট্রো-শ-১১-০৬১৯) কোনো আগাম সংকেত ছাড়াই হঠাৎ মাঝরাস্তায় কড়া ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। এ সময় পিছনে থাকা সার বোঝাই ট্রাকটির চালকও তাৎক্ষণিক ব্রেক চাপেন। কিন্তু ভারী ও লোকাল গাড়ি হওয়ায় হাইড্রোলিক ব্রেক ঠিকমতো কাজ না করায় ট্রাকটি সরাসরি গিয়ে সামনের কাভার্ডভ্যানের পিছনে সজোরে ধাক্কা খায়।
সংঘর্ষের তীব্রতায় হলুদ ট্রাকটির সামনের কেবিন ও গ্লাস ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং বড় ধরনের আর্থিক ক্ষতি সাধন হয়। তবে কাভার্ডভ্যানটির পিছনের অংশ মজবুত থাকায় সেটির বড় কোনো ক্ষতি হয়নি এবং কাভার্ডভ্যানের চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ দ্রুত রেকারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়ে চিকিৎসাধীন আহত ট্রাকচালক জানান, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি বলেন, “আমি সার নিয়ে শাহবাজপুর যাচ্ছিলাম। আমার সামনে থাকা কোম্পানির গাড়িটি কোনো সিগন্যাল না দিয়েই হঠাৎ ইমার্জেন্সি ব্রেক চাপে। গাড়িটি চলন্ত অবস্থায় হুট করে একদম দাঁড়িয়ে পড়ায় আমিও সাথে সাথে ব্রেক করি। কিন্তু শেষ মুহূর্তে ব্রেক ঠিকমতো না ধরায় গাড়িটি সামনে গিয়ে আছড়ে পড়ে। সামনের গাড়ির চালক যদি এভাবে অসচেতনভাবে মাঝরাস্তায় আকস্মিক ব্রেক না চাপতেন, তবে এই দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতো।”
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ দ্রুত গাড়ি দুটি সরিয়ে নেওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category