সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline :
সরাইলে মহাসড়কে হঠাৎ ব্রেক কষায় কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় চালক আহত, কন্যাশিশুর অধিকার সংবিধান ও সনদে স্বীকৃত, বাস্তবে কতটা সুরক্ষিত? আদিতমারীতে পার্কে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক, চলছে বিয়ের আলোচনা। দৈনিক বাংলার সংবাদ কবিতা: সত্যের পথে, মানুষের পাশে চিলমারীতে “সরকারি শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, অ্যাডভোকেসি সভা” অনুষ্ঠিত শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সভা, অংশ নেন ৪০০ মানুষ মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খুলনায় জনি নামে এক যু”বককে গু”লি. হিলিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বাড়ল পেঁয়াজের দাম হিলিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বাড়ল পেঁয়াজের দাম দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সভা, অংশ নেন ৪০০ মানুষ মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সভা, অংশ নেন ৪০০ মানুষ
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোঃ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ অংশ নেন।

রোববার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। পুলিশের অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগও জরুরি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদক প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।


More News Of This Category