সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline :
‎রংপুরের পীরগাছার আলোচিত পুত্র কর্তৃক নিজ পিতাকে হত্যা মামলার ঘটনায় মূল অভিযুক্ত সেই পুত্র গ্রেফতার। জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তি ও গেজেট প্রকাশের দাবি ২৪ ঘণ্টায় আরপিএমপি’র সাঁড়াশি অভিযান—মাদক, অনলাইন জুয়া, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামীসহ মোট ২৭ জন গ্রেফতার। লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার। ময়মনসিংহে পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত কলম যোদ্ধা – সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত। এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও* সিলেট সরকারি মহিলা কলেজে ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ২৯৬তম স্থান অর্জন তাহরিন রানিছা রউফের* বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে

জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তি ও গেজেট প্রকাশের দাবি

Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তি ও গেজেট প্রকাশের দাবি
মোঃ আজিজুল ইসলাম হৃদয়

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের এমআইএসে অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই ও গেজেট প্রকাশ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন।

রোববার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা মাঠে অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই ও গেজেটভুক্তির কার্যক্রম চলমান থাকলেও অনেক আবেদন দীর্ঘদিন ধরে অসম্পন্ন ও প্রক্রিয়াধীন রয়েছে। এতে সংশ্লিষ্টরা সরকারি স্বীকৃতি ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্মারকলিপিতে প্রায় দুই বছর ধরে অসম্পন্ন থাকা জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। একই সঙ্গে এমআইএসভুক্ত ও যাচাই-বাছাই সম্পন্ন ব্যক্তিদের গেজেট প্রকাশ, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে আটকে থাকা আবেদন ও ফাইলের বর্তমান অবস্থা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তি এবং কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে আবেদনকারীকে ঘাটতি কাগজপত্র ও পরবর্তী করণীয় লিখিতভাবে জানানোর দাবি জানানো হয়েছে।

এ ছাড়া প্রকৃত জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাগর উদ্দিন স্বাক্ষরিত স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষমাণ আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আব্দুল হালীম, অ্যাডভোকেট রাসেল মিয়া, সালমান, হাফিজ, আব্দুল গাফ্ফার ও দৈনিক খবরের কন্ঠ, বার্তা সম্পাদক মীর দুলাল, আনন্দ টিভি জেলা প্রতিনিধি সাহিবুর রহমান বেলাল, সচেতন বাংলাদেশ জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক পরিক্রমা জেলা প্রতিনিধি, উজ্জ্বল বনিক,প্রমুখ।


More News Of This Category