ময়মনসিংহে পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার
ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ এর প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা আজ ২৭সেপ্টেম্বর রবিবার দুপুর ১২:৩০ টায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ক্রিকেট খেলার প্রাণবন্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলার প্রথম বিভাগ ক্রিকেট লীগ উপ-কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য সদসবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।