শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline :
শিরোনাম: জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দফতরের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান* দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার এক অতি দুর্বল অনুসন্ধানী সাংবাদিকতার বাংলাদেশ!* সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন সৎ সঙ্গে স্বর্গবাস মাহমুদা খানম সঙ্গ দোষে লৌহ ভাসে রাজাপুরের সমাজসেবক জুয়েল’র আগমনে শতাধিক গাড়ীবহরে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা পাঁচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও নতুন কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের গাইবান্ধা জেলা কমিটির সভাপতি হলেন সাংবাদিক মিঠু মিয়া গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে?

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২৩ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রমজান আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ পৌরসভা এলাকার করতোয়া ব্রিজপাড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রমজান আলী ঢাকার আব্দুল্লাহপুর এলাকার ৫৭ নম্বর ওয়ার্ডের মৃত ওলিয়ার হোসেনের ছেলে।

দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল করতোয়া ব্রিজপাড় বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে রমজান আলীকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া বলেন, রমজান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।


More News Of This Category