শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline :
শিরোনাম: জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দফতরের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান* দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার এক অতি দুর্বল অনুসন্ধানী সাংবাদিকতার বাংলাদেশ!* সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন সৎ সঙ্গে স্বর্গবাস মাহমুদা খানম সঙ্গ দোষে লৌহ ভাসে রাজাপুরের সমাজসেবক জুয়েল’র আগমনে শতাধিক গাড়ীবহরে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা পাঁচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও নতুন কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের গাইবান্ধা জেলা কমিটির সভাপতি হলেন সাংবাদিক মিঠু মিয়া গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে?

রাজাপুরের সমাজসেবক জুয়েল’র আগমনে শতাধিক গাড়ীবহরে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা

Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজাপুরের সমাজসেবক জুয়েল’র আগমনে শতাধিক গাড়ীবহরে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের কৃতিসন্তান ও বিশিষ্ট সমাজসেবক “মিনার মাহমুদ জুয়েল” দীর্ঘদিন অসুস্থতার পর চিকিৎসা শেষে পরিপুর্ণ সুস্থ হয়ে ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় ঢাকা থেকে রওনা দিয়ে রাজাপুর উপজেলায় পৌঁছালে বড়ইয়া ইউনিয়নের অসংখ্য ভক্ত নেতাকর্মীরা ও দীর্ঘদিনের সুবিধাভোগী সাধারণ মানুষ শতাধিক মোটরসাইকেল মহরার মাধ্যমে স্বাগত জানিয়ে বড়ইয়া গ্রামের নিজ বাড়ীতে নিয়ে এসে ফুলেল শুভেচ্ছা ও মাল্য পরিয়ে বরণ করেন।
এসময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধরণ মানুষ জনাব মিনার মাহমুদ জুয়েল-কে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাই মর্মে একযোগে জোরালো কন্ঠে শ্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে বিশিষ্ট সমাজসেবক মিনার মাহমুদ “জুয়েল” আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার আশ্বাস জ্ঞাপন পুর্বক উপস্থিত নেতাকর্মী ও ভক্তদের আশ্বস্ত করেন এবং একই সাথে পার্শবর্তি পালট গ্রামের যুব সমজ কর্তৃক তরুন প্রজন্মের বিনোদনের জন্য আয়োজিত ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি থেকে।
এসময় বড়ইয়া ইউনিয়নের সকল গ্রামের বিভিন্ন শ্রেনী-পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।


More News Of This Category