ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি’র উপর একটি স্বার্থসেবী মহলের কুদৃষ্টির চোখ পড়েছে ………..
লায়ন মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র স্টাফ রিপোটার দৈনিক বাংলার সংবাদ,,,
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলামের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল এমনই অভিযোগ উঠেছে। একজন দায়িত্বশীল ও চৌকস পুলিশ কর্মকর্তাকে বিতর্কিত করার এই অপ্রচেষ্টার পেছনে কি কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ রয়েছে? (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম একজন চৌকস অফিসার, চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও সন্ত্রাসীদের ঘুম হারাম করে দিতে সারারাত জেগে, কখনো অটোরিকশায় কখনো পায়ে হেঁটে বা সরকারি গাড়িতে চড়ে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রতিনিয়ত নগরবাসীর নিরাপত্তার জন্য, তিনি এমনই একজন অফিসার যে কিনা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন, এমনটাই দাবী ময়মনসিংহ নগরবাসীর।
একটি স্বার্থসেবী মহল নিজেদের স্বার্থের জন্য ফেসবুকে এসে, তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন, অপরদিকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি’র কাছে ধনী-গরিব, তার কাছে সব শ্রেণী পেশার মানুষ সমান, একজন নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। আর আমরা যদি তাদের আশ্রয় এবং তাদের সমস্যা নিরসন না করি তাহলে কে করবে, “পুলিশই জনতার এবং জনতায় পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাংলাদেশকে মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত করতে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ পুলিশ, এই প্রত্যাশাই রইলো নগরবাসীর কাছে।