বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ থানাধীন চর ফেনুয়া এলাকার শ্রীপুর লঞ্চঘাট সংলগ্ন জনৈক তারিকুল ইসলামের দোকানের সামনে ইটসলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আরিফুর রহমান সিকদার (৩০), পিতা-মৃত হারুন অর রশিদ সিকদার, সাং-শ্রীপুর, ২ নম্বর ওয়ার্ড; সাফায়েত হোসেন (২৮), পিতা-মৃত কাজী নাজিম উদ্দিন, সাং-ইলিশা কোড়ালিয়া, ৭ নম্বর ওয়ার্ড; এবং আসিবুর রহমান (২২), পিতা-মোখলেছুর রহমান মৃধা, সাং-চর ফেনুয়া, ৮ নম্বর ওয়ার্ড। তারা সবাই মেহেন্দিগঞ্জ থানা, বরিশাল জেলার বাসিন্দা।
পুলিশের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।