বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline :
নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধিঃ- বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার মোঃ সারোয়ার হোসেন অপু ​নওগাঁ প্রতিনিধি: মোহনগঞ্জে খালের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু,,,, মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংবাদ স্টাফ রিপোটার,৷ মধুপুরে মাহিন্দ্রা মালিক-শ্রমিকদের মানববন্ধন কিস্তি পরিশোধের পরও চেক ডিজঅনার মামলা, প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশজুড়ে বাড়ছে অপরাধ: কারণ কী? চুরি-ডাকাতি-হত্যা-চাঁদাবাজীর নেপথ্যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও মাদকের বিস্তার এআইয়ের পর্দায় ফিরে আসছে আশি-নব্বই: নস্টালজিয়া, না কি অতীতের মোহ? জাহেদুল ইসলাম আল রাইয়ান লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ *মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ০২ জনের ০৩ মাস করে ০১ জনের ১৫ দিন কারাদণ্ড* আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পথ আছে, নেই নিরাপদে পথ চলার পরিবেশ ‘সংস্কারহীন রংপুর-ডিমলা সড়ক: খানাখন্দে চরম দুর্ভোগ, নিত্যদিনের সঙ্গী দুর্ঘটনা আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

মোহনগঞ্জে খালের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু,,,, মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংবাদ স্টাফ রিপোটার,৷

Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে খালের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু,,,,
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংবাদ স্টাফ রিপোটার,৷

নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে মোহাম্মদ আলী (১১) নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের টেঙ্গাপাড়া খালের পানিতে ডুবে মৃত্যু হয় তার।
নিহত শিশু মোহাম্মদ আলী উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামের আশিকুল ইসলামের ছেলে এবং সে পানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু মোহাম্মদ আলীকে গ্রামের বাড়িতে তার দাদা আবু তাহেরের কাছে রেখে তার বাবা-মা কর্মের তাগিদে ঢাকায় অবস্থান করেন। শিশু মোহাম্মদ আলী পানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

বুধবার দুপুরে শিশু মোহাম্মদ আলী বাড়ির পাশের টেঙ্গাপাড়ার খালে হাত মুখ ধুতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। তবে তার মৃগী রোগ থাকায় সে খালের পানি থেকে আর ঠানে উঠতে না পেরে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই খালের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় এবং দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকা। ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফন করা হবে।


More News Of This Category