লালমনিরহাটে র্যাবের অভিযানে ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
লালমনিরহাট সদর থানা এলাকা থেকে ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময়, মাদক রাখার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কর্নপুর গ্রামের মোঃ আপ্তার আলীর ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৫) এবং একরামুল হকের ছেলে শাহজাদা ইসলাম ওরফে শাওন (৩৭)। র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর ০৪.৪০ ঘটিকায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের মোঃ রাজু আহম্মেদ এর বসতবাড়িতে অভিযান চালিয়ে শোয়ার ঘরের খাটের নিচে থেকে দুইটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল জব্দ করে। এই সময় দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।