বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধিঃ- বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার মোঃ সারোয়ার হোসেন অপু ​নওগাঁ প্রতিনিধি: মোহনগঞ্জে খালের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু,,,, মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংবাদ স্টাফ রিপোটার,৷ মধুপুরে মাহিন্দ্রা মালিক-শ্রমিকদের মানববন্ধন কিস্তি পরিশোধের পরও চেক ডিজঅনার মামলা, প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশজুড়ে বাড়ছে অপরাধ: কারণ কী? চুরি-ডাকাতি-হত্যা-চাঁদাবাজীর নেপথ্যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও মাদকের বিস্তার এআইয়ের পর্দায় ফিরে আসছে আশি-নব্বই: নস্টালজিয়া, না কি অতীতের মোহ? জাহেদুল ইসলাম আল রাইয়ান লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ *মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ০২ জনের ০৩ মাস করে ০১ জনের ১৫ দিন কারাদণ্ড* আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামে বেড়া ভেঙে ১৫০ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে বেড়া ভেঙে ১৫০ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৭ সেপ্টেম্বর,২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সারের জন্য দীর্ঘ অপেক্ষার পর উত্তেজিত হয়ে ডিলারের গুদামের সাটার ও টিনের বেড়া ভেঙে প্রায় ১৫০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা। তবে এ ঘটনাকে ‘সার লুটপাট’ বলতে নারাজ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

​সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের মহিলা কলেজ মোড় এলাকার ‘মিতা হাসান ট্রেডার্স’-এর গুদামে এ নজিরবিহীন ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারের আশায় রবিবার মধ্যরাত থেকেই বন্দবের ইউনিয়নের মহিলা কলেজ মোড়ে ডিলারের গুদামের সামনে ভিড় জমাতে থাকেন শত শত কৃষক। সকাল ৯টার দিকে ডিলার মো. মতিউর রহমান অপেক্ষা করা কৃষকদের জানান, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ এনে সার বিতরণ করা হবে। কিন্তু এরপর প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসন বা পুলিশের উপস্থিতি না দেখে চরম ধৈর্যহারা হয়ে পড়েন সারপ্রার্থী কৃষকরা।

​একপর্যায়ে উত্তেজিত জনতা বেলা ১১টার দিকে ওই গুদাম ঘরের সাটার ও টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং আনুমানিক দেড় শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যান। ঘটনাটির ভিডিও চিত্র ও ছবি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের সার ডিলার মো. মতিউর রহমান বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ শুরু করার কথা ছিল। কিন্তু কৃষকদের উপস্থিতি ও পরিস্থিতি উত্তপ্ত দেখে সহযোগিতার জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যাই। এর মধ্যেই বেলা ১১টার দিকে ধৈর্য হারিয়ে কৃষকেরা গোডাউন ভেঙে আনুমানিক দেড় শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যান। মোট কত বস্তা সার নেওয়া হয়েছে, তা দিন শেষে হিসাব করে জানা যাবে।”


উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া জানান, সার লুটের কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে বিতরণ করা হচ্ছে। ফেসবুকে সার লুটের যেসব নিউজ ঘুরছে তা সঠিক নয়। কৃষকরা ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে সার নিলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল (মঙ্গলবার) থেকে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে। এতে সার নিয়ে ছড়ানো গুজবও দূর হবে বলে আশা করা হচ্ছে।

​রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, “এখানে অনেক অ-কৃষক, ভ্যান ও রিকশাচালক সার নিতে এসে বিশৃঙ্খলা তৈরি করেছে। তারা কম দামে সার সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রির পাঁয়তারা করছিল।”

রৌমারী ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মো. মাহবুবুল হাসান জানান, “আমি নিজেই বিভিন্ন সার ডিলার পয়েন্ট ঘুরে পর্যবেক্ষণ করছি। একটি পয়েন্টে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।”


More News Of This Category