রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি ঃ

কুমিল্লার মনোহরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। জানা যায় রোববার ১৫ জুন রাতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের সেনা টহল দল উপজেলার হাসনাবাদ গ্রামের জমদ্দার বাড়ির মৃত আবু হানিফের ছেলে আবুল কালাম শিপনের নতুন বাড়িতে অভিযান চালায়, অভিযানের টের পেয়ে শিপন পালিয়ে যায়।

এসময় শিপনের স্ত্রী নুরজাহান আক্তার (২৭)কে আটক করে মহিলা পুলিশ সদস্য প্রিয়াংকা বড়ুয়া তল্লাশি করলে নুরজাহান প্লাস্টিকের ওয়ারড্রব থেকে পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা বের করে দিলে তাকে আটক করে যৌথবাহিনি।

আরও পড়ুনঃ ডুমুরিয়ায় হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল

এরপর যৌথবাহিনি ভোর ৪টার দিকে ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া দিলীবাড়ির মৃত মোতালেব হোসেনের ছেলে বাবলু হোসেন (২৮)কে তার বাড়ি থেকে আটক করে। এসময় ঘরে তল্লাশি করে বাবলুর ফ্রিজের উপরে থাকা পলিথিন মোড়ানো ২৬৫ পিস ইয়াবা উদ্ধার করে যৌথবাহিনি।

পরে আটক দুজনকে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এব্যাপারে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।


More News Of This Category