রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বীরগঞ্জে বৈদ্যুতিক শক লেগে ৮ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

Update : সোমবার, ১৬ জুন, ২০২৫
বীরগঞ্জে বৈদ্যুতিক শক লেগে ৮ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে বৈদ্যুতিক শক লেগে ৮ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে ১৫ জুন রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় সুজলপুর ইউনিয়নের মদনপুর গ্রামে।

নিহত শিশুটি মদনপুর গ্রামের মোবারক মাস্টারের নাতি ও মাহফুজুর রহমান (বাবুর) মেজো ছেলে আরাফ (১৩)। সে আমতলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

নিহত আরাফ এর চাচা আইনুল হক জানায়, নিজ বাসায় শোয়ার ঘরের বেড সুইচ এর তার লেগে শখ খায়। তাকে দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ খিলগাঁওয়ে গৃহবধূ ও তার পরিবারের উপর বর্বর হামলা প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নবী হোসেন জানায়, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আহসান হাবীব বলেন, আরাফ ছাত্র হিসেবে খুবই ভালো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, এ ব্যাপারে কোন সংবাদ আমি পাইনি।

স্থানীয় ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ রয়েল জানায়, ১৬ জুন সোমবার সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।


More News Of This Category