রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

চুরির অভিযোগে মামলা করায় বাদী ও সাক্ষীর উপর হামলা ও অবরুদ্ধ

Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

চুরির অভিযোগে মামলা করায় বাদী ও সাক্ষীর উপর হামলা ও অবরুদ্ধ

২৬আগস্ট-২৬খ্রি.
এম. এ ফরিদ সুমন মোহনগঞ্জ নেত্রকোনা

হাঁস চুরির ঘটনায় স্থানীয়ভাবে বিচার না পেয়ে ভুক্তভোগী মঞ্জু খান থানায় অভিযোগ করতে যান। প্রভাবশালী প্রতিপক্ষের হস্তক্ষেপে থানায় মামলা করতে না পেরে অবশেষে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী নিরীহ ও শ্রমজীবী পরিবারের মঞ্জু খান।

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলাধীন ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের মেদি পাথরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, মেদি পাথরকাটা গ্রামের বাসিন্দা নিরীহ শ্রমজীবী পরিবারের মানুষ মঞ্জুখান। তিনি একজন প্রান্তিক চাষী। তার একটি দেশীয় হাঁসের খামার রয়েছে এবং কিছু রাজহাঁস ছিল। পূর্ব শত্রুতার জেরে গত ১৪ই আগস্ট প্রভাবশালী প্রতিবেশী হারুন মিয়ার নির্দেশে তার ভাইয়েরা ১৩টি রাজহাঁস মেরে ফেলে এবং দেশীয় হাঁসের খামারের দুইশত হাঁস চুরি করে নিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, এ বিষয়ে স্থানীয়ভাবে নালিশ করে কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগী মঞ্জু খান থানায় মামলা করতে গেলে প্রভাবশালী প্রতিপক্ষের হস্তক্ষেপে মামলা করতে না পেরে অবশেষে আদালতে মামলা দায়ের করেন। আদালত থেকে আসামি পক্ষ মামলার সমন পেয়ে ভুক্তভোগী পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে হামলা করে। নারীসহ কয়েকজনকে মারধর করে। মারধরের পর ঘর থেকে বের হলে আবারও মারবে বলে হুমকি দেয়। আরও জানা যায়, আসামিগণ দাঙাবাজ ও উশৃংখল প্রকৃতির লোক। গ্রামের লোকজন ওদের অত্যাচারে অতিষ্ঠ। গত কিছুদিন আগে আসামী আজম খানের উপর প্রতিবেশী এক নারীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগ রয়েছে। প্রভাব খাটিয়ে ঐ ঘটনা দামাচাপা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মঞ্জু খানের ঘরের টিনের বেড়া ধারালো অস্ত্রের আঘাতে কয়েক জায়গায় কাটা ও ভাঙা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, “গ্রামে ওরা শক্তিশালী পরিবার। তাই ওরা সবসময়ই উশৃংখল আচরণ করে। মঞ্জু এ গ্রামে বহিরাগত ও দুর্বল প্রতিবেশী। তাই তার সাথে জঘন্য আচরণ করে। আমরা কোনো প্রতিবাদ করলে আমাদেরও সমস্যা করবে।”

এ ব্যাপারে অভিযুক্ত পক্ষের বক্তব্য ও মতামত জানতে চাইলে, তারা এসব অভিযোগ অস্বীকার করেন। ২নং আসামি হারুন খান বলেন, এসব ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ করেছে আমাদের বিরুদ্ধে।

উল্লেখ্য, বঙ্গ টাইমস প্রতিনিধি সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন প্রতিবেশী ঘটনার সত্য বিবরণ সাংবাদিককে অবগত করায় দুইজন প্রতিবেশীর উপর পূনরায় হামলা করে আজম খান ও আলম খানের লোকজন। গুরুতর আহত কাশেম খানকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শহীদ মিয়া নামের আরেকজন হামলার শিকার হয়ে চিকিৎসা নিয়ে তাদের ভয়ে হাসপাতাল থেকে চলে যায়।

এ বিষয়ে শহীদ মিয়া ও আহত কাশেমের ভাতিজা বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন
ভুক্তভোগী পরিবারগুলো ও এলাকাবাসী।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।


More News Of This Category