রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

সিদ্দিককে হত্যার পর বাড়ি গিয়ে ইয়াবা সেবন, আটক ২ বন্ধু। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সিদ্দিককে হত্যার পর বাড়ি গিয়ে ইয়াবা সেবন, আটক ২ বন্ধু।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২

২৬আগস্ট, ২০২৬

রংপুরের হারাগাছে পরকীয়া প্রেমের জেরে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর রক্তমাখা অস্ত্র লুকিয়ে অভিযুক্ত দুই বন্ধু সাজুর বাড়িতে বসে নিশ্চিন্তে ইয়াবা সেবন করেন।

​এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার (২৫ আগস্ট) রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

​গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাট সদরের কালমাটি মিলনবাজার এলাকার নুর ইসলামের ছেলে সাজুল মিয়া সাজু (২৮) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২০)। তাঁরা দুজন পরস্পরের বন্ধু। অন্যদিকে নিহত আবু বক্কর সিদ্দিক কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী হকেরবাজার এলাকার রাজা মিয়ার ছেলে।

​পিবিআই সূত্রে জানা যায়, গত রোববার (২৩ আগস্ট) রাতে হারাগাছ পৌর শহরের চরচতুরা গ্রামের একটি নির্জন সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ ও ঘটনাস্থল থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে। পরবর্তী সময়ে পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে সাজুকে এবং পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাফিজুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার দায় স্বীকার করেছেন।

​মামলার তদন্ত কর্মকর্তা রংপুর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) নুরে আলম জানান, সাজুর স্ত্রীর সঙ্গে নিহত সিদ্দিকের বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল। সাজু একাধিকবার বারণ করার পরও সিদ্দিক যোগাযোগ চালিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। ঘটনার রাতে সিদ্দিককে ডেকে এনে নির্জন সড়কে চায়নিজ কুড়াল দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন সাজু ও হাফিজুল। কুপানোর একপর্যায়ে অসাবধানতাবশত কুড়ালের আঘাতে সাজুর নিজের বাম পা-ও কেটে জখম হয়।

​তিনি আরও জানান, সিদ্দিকের মৃত্যু নিশ্চিত করার পর পাশের একটি পুকুরে অস্ত্রটি পরিষ্কার করে বালুর নিচে পুঁতে রাখা হয়। এরপর স্বাভাবিক ভঙ্গিতে দুই বন্ধু সাজুর বাড়িতে গিয়ে ইয়াবা সেবন করেন।

​পিবিআই রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এ ঘটনায় নিহত সিদ্দিকের বড় ভাই তাজুল ইসলাম বাদী হয়ে হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে আলামত উদ্ধারসহ আসামি দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক সাজুর স্ত্রীকে নির্দোষ পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।


More News Of This Category