রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জনতা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ।

নিহত জনতা বেগম সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে। প্রায় ১১ বছর আগে তার বিয়ে হয় একই উপজেলার উত্তর শ্রীপুর মৎস্য খামার গ্রামের লতিফ মিয়ার সঙ্গে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: শিশুর মৃত্যু, আহত কয়েকজন

মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকসহ নানা পারিবারিক কারণে স্বামী লতিফ মিয়া ও তার পরিবারের সদস্যরা জনতা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। একাধিকবার পারিবারিকভাবে সালিশ হলেও নির্যাতনের মাত্রা কমেনি।

গত ১০ জুন সকাল ৯টার দিকে স্বামী লতিফ মিয়া তাবিজ বের করার নাটক সাজিয়ে জনতাকে ঘরের বাইরে নিয়ে যান। এতে বাধা দিলে লতিফ মিয়া ও তার সহযোগীরা জনতাকে মারধর করে হাত-পা বেঁধে ধারালো দা দিয়ে গলায় কোপ দেন। ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই শহিদ মিয়া বাদী হয়ে স্বামী লতিফ মিয়াসহ ১১ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওসি মো. আব্দুল হাকিম আজাদ জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


More News Of This Category