রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ অভিযান

Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
মনোহরগঞ্জে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ অভিযান

(মনোহরগঞ্জ) কুমিল্লা প্রতিনিধিঃ

জলাবদ্ধতা দূরীকরণে মনোহরগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়নে নদী-নালা, খাল-বিলে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণের অভিযান পরিচালিত হয়েছে।

মনোহরগঞ্জে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ অভিযান

বুধবার (৪জুন) কর্মসূচিটির উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।উদ্বোধনের পরেই ১১টি ইউনিয়নের প্রশাসকগণের নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জলাবদ্ধতা দূরীকরণে একযোগে খাল পরিষ্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

মনোহরগঞ্জে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ অভিযান

উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট ইউনিয়ন প্রশাসকগণ, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, গ্রাম পুলিশ ও শ্রমিকের সমন্বয়ে টীম নিজ নিজ ইউনিয়নে খাল পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

১১টি ইউনিয়নে অভিযান পরিচালনা করে মোট ৫৫টি ভেষাল জাল ও বাঁধ অপসারণ, ৬৭টি বাঁশের বাঁধ অপসারণ এবং খালের কচুরিপানা পরিষ্কার করা হয়।এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অভিযানের সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

এসময় লক্ষণপুর ইউনিয়ন ও বাইশগাঁও ইউনিয়নে বাঁশ ও জাল দিয়ে খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুইটি পৃথক মামলায় মোট ৭০০০/- (সাত হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্বাত্নক সহযোগিতা করেন।


More News Of This Category