রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

কুড়িগ্রামের দুর্গম চরে বিনামূল্যে রক্ত পরীক্ষা, উপকৃত ৩ শতাধিক মানুষ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের দুর্গম চরে বিনামূল্যে রক্ত পরীক্ষা, উপকৃত ৩ শতাধিক মানুষ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন বয়সী প্রায় তিন শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে রক্তের গ্রুপ জানার পাশাপাশি জরুরি স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।

​শনিবার (২২ আগস্ট) বেগমগঞ্জ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন সাদ্দামের ব্যক্তিগত উদ্যোগে এবং ‘কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক’-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।

​আয়োজকরা জানান, চরাঞ্চলের সিংহভাগ মানুষই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অসচেতন। ফলে কোনো দুর্ঘটনাকবলিত বা জরুরি পরিস্থিতিতে রক্তের প্রয়োজন হলে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও রক্তদানের সচেতনতা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

​সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মোছা. শারমিন নাহার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জানতে পেরে খুব ভালো লাগছে। এর আগে কখনো পরীক্ষা করার সুযোগ হয়নি। দুর্গম চরে এসে এমন সেবা দেওয়ায় আমরা খুবই উপকৃত হয়েছি। এ ধরনের ক্যাম্পেইন নিয়মিত হওয়া প্রয়োজন।”

​উদ্যোক্তা মো. সাহাদৎ হোসেন সাদ্দাম জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম আজাদ, উপদেষ্টা মো. শাহাদত হোসাইন সাদ্দাম, সভাপতি মো. ময়েন উদ্দিন তিস্তি ও সাধারণ সম্পাদক বিএম নিরব সরকারসহ সংগঠনের সদস্যরা।


More News Of This Category