রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

এ ঈদের নাটক ‘তবুও মন’ – শান্ত জোভানের চঞ্চল প্রেমিকা তটিনী

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
এ ঈদের নাটক ‘তবুও মন’ - শান্ত জোভানের চঞ্চল প্রেমিকা তটিনী

বিনোদন:

তমাল বেশ ধীরস্থির একজন যুবক। পড়াশুনা শেষ করে চাকরি পেয়েছে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে। অন্যদিকে তমালের প্রেমিকা তথা হবুবউ রায়া থাকে রাজশাহী। পড়াশুনা করছে। স্বভাবে তমালের পুরো বিপরীত, তুমুল চঞ্চল।

মোটামুটি এমন দুটি বিপরীতধর্মী চরিত্র নিয়ে সিএমভি’র ব্যানারে নির্মিত হলো ঈদের নাটক ‘তবুও মন’। কিঙ্কর আহসানের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মানজুলুল হক, রাব্বি হোসেন ও নাহিদ আহসান।

এতে তমাল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং রায়া চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী। দু’জনকে নিয়ে নাটকটি বানিয়েছেন আবুল খায়ের চাঁদ।
নির্মাতা জানান, ‘এটা মিষ্টি গল্পের পারিবারিক একটি নাটক। যেখানে প্রেম ও পরিবার, চঞ্চলতা ও স্থিরতা, মিলেমিশে একাকার।’

 

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘তবুও মন’সহ এবারের ঈদে সিএমভি’র ব্যানারে প্রকাশ হচ্ছে এক ডজন বিশেষ নির্মাণ। যা চাঁদরাত থেকে ক্রমশ প্রকাশ হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।


More News Of This Category