একজন ভালো কর্মকর্তার প্রাপ্তি—মানুষের ভালোবাসা priyanka paul ।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,৷
জামালগঞ্জের হাওরাঞ্চলে দায়িত্ব পালন করা এতটা সহজ নয়। প্রতিকূলতা, যোগাযোগের সীমাবদ্ধতা আর নানা বাস্তবতার মধ্যেও একজন নারী কর্মকর্তা কতটা নিষ্ঠা, সাহস ও কর্মদক্ষতার সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে পারেন—তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন জনাব Priyanka Paul ম্যাডাম।
দায়িত্ব পালনকালে তাঁর আন্তরিকতা, পরিশ্রম ও মানুষের প্রতি দায়িত্ববোধ জামালগঞ্জবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তাই উপসচিব পদে তাঁর পদোন্নতির খবর আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি গর্বেরও। ২০২০ সালে জামালগঞ্জ উপজেলা থেকে বদলি নিয়ে রাজনগর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেছিলেন। পরবর্তীতে হবিগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আজ ফোনে যখন পদোন্নতি ও জামালগঞ্জ উপজেলার নানা দিক নিয়ে ম্যাডামের সাথে কথা বলছিলাম, তখন মনে হয়েছে যেন তিনি এখনো জামালগঞ্জেই আছেন! ম্যাডাম আজ খুব গর্ব করে বলেছেন, আমি জামালগঞ্জ উপজেলায় কাজ না করলে মনে হয় বাংলাদেশটাকে দেখা হতো না। কারণ এই হাওরাঞ্চলেই পুরো বাংলাদেশের চিত্র ফুটে ওঠে।
ভালো থাকবেন ম্যাডাম আপনি।
এছাড়াও বারবার খেয়াল করলাম তিনি অত্যন্ত আক্ষেপ করেছেন পদোন্নতি বঞ্চিত তাঁর ব্যাচমেটদের জন্য।
একজন কর্মকর্তার সবচেয়ে বড় অর্জন হয়তো পদোন্নতি নয়—দায়িত্ব শেষে মানুষের মুখে তাঁর প্রশংসা আর হৃদয়ে তাঁর জন্য ভালোবাসা। প্রিয়াঙ্কা পাল ম্যাডাম সেই ভালোবাসা অর্জন করে দেখিয়েছেন।
আশা করি, জামালগঞ্জে দায়িত্ব পালনকারী প্রত্যেক কর্মকর্তা তাঁর এই কর্মনিষ্ঠা ও জনবান্ধবতার দৃষ্টান্ত অনুসরণ করে মানুষের সেবা করবেন। কারণ একজন ভালো কর্মকর্তাকে মানুষ শুধু মনে রাখে না, তাঁর ভালো কাজকে উদাহরণ হিসেবেও বয়ে নিয়ে যায়।