শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ই-মেইলে ফুটেজ পাঠানো হয়েছে জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ই-মেইলে ফুটেজ পাঠানো হয়েছে

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২২ আগস্ট ২০২৬

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি চাকার স্প্রিং ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের সান্তাহার পার্বতীপুর রুটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে কতৃপক্ষের লোকজন এসে ট্রেনটির চাকা মেরামত করার আড়াই ঘন্টা পর আবার সচল হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে বিভিন্ন এলাকার গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পরেন।

শনিবার সকাল ৯টার দিকে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির একটি চাকার স্প্রিং ভেঙে যায়। ফলে রেললাইনেই আটকা পড়ে ট্রেনটি। এতে জয়পুরহাট সহ ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন ট্রেনের যাত্রীরা। অনেক যাত্রী বিকল্প পরিবহনের মাধ্যমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। পরে রেল কর্তৃপক্ষ চাকার স্প্রিং টি ঠিক করলে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট
মোবাইলঃ- ০১৭১০-৬২৯৫৬২


More News Of This Category