শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান: বেটিংয়ের টাকা Cash-In/Cash-Out, ২ মোবাইলসহ গ্রেফতার (০১) জন৷ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান: বেটিংয়ের টাকা Cash-In/Cash-Out, ২ মোবাইলসহ গ্রেফতার (০১) জন৷

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়
গোয়েন্দা বিভাগ (ডিবি),

২২ আগস্ট ২০২৬ খ্রি., রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন ২৪নং ওয়ার্ডের জাহাজ কোম্পানী মোড় হতে সাতমাথাগামী জিএল রোডস্থ জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় মোবাইল ফোনে SMS Monitor এবং MFS বিকাশ এজেন্ট সিম (০১*******৭৭) ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে জুয়ার টাকা Cash-In/Cash-Out ও অনলাইন জুয়া খেলার সময় ০১ (এক) জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি:

মোঃ রাজিব কুমার অধিকারী (৩৮)
পিতা: সন্তোষ কুমার অধিকারী
মাতা: সুর্বনা অধিকারী
সাং: দক্ষিণ কামাল কাছনা, ওয়ার্ড নং-২৪
থানা: কোতয়ালী
রংপুর মহানগর, রংপুর।

উদ্ধারকৃত আলামত:
১। Coolpad ব্র্যান্ডের X100 K15 মডেলের ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
২। Realme C53 (RMX3762) মডেলের ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ অনলাইন জুয়া, বেটিং, সাইবার অপরাধসহ যেকোনো অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর।


More News Of This Category