ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হলো:
❍ একজন মানুষের জন্য সবচেয়ে ভালো জিনিস কী হতে পারে?
➮ *তিনি বললেন: স্বাভাবিক বুদ্ধিমত্তা।*
❍ জিজ্ঞেস করা হলো: যদি সেটা না থাকে?
➮ *তিনি বললেন: ভদ্র আচরণ।*
❍ জিজ্ঞেস করা হলো: যদি সেটাও না থাকে?
➮ *তিনি বললেন: একজন সৎ বন্ধু, যে তাকে উপদেশ দিবে।*
❍ জিজ্ঞেস করা হলো: যদি সেটাও না থাকে?
➮ *তিনি বললেন: নীরবতা বজায় রাখা।*
❍ জিজ্ঞেস করা হলো: যদি এটাও না থাকে?
➮ *তিনি বললেন: তাহলে তার জন্য তাড়াতাড়ি মৃত্যু ভালো।*
– روضة العقلاء ونزهة الفضلاء