রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরে উদযাপিত হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫

Update : রবিবার, ১ জুন, ২০২৫
লক্ষ্মীপুরে উদযাপিত হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

“দুগ্ধের অপার শক্তিতে” “মেতে উঠি একসাথে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে উদযাপিত  হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প , প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজন।

রবিবার (১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয় থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক রাজিব কুমার সরকার।

উপস্থিত ছিলেন লক্ষীপুর ৫ টি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা বৃন্দ। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুর উপজেলা প্রাণী সম্পদ  সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলনগর উপজেলার  প্রাণীসম্পদ  সম্প্রসারণ কর্মকর্তা ইসমাইল হোসেন।  লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান প্রজেক্টরের মাধ্যমে দুধের উপর বিশেষ প্রতিবেদন প্রদর্শনী করেন। দুধ রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ।

একজন মানুষকে সুস্থ থাকতে হলে দৈনিক ২৫০ গ্রাম দুধ পান করতে হয়। বক্তারা বলেন দুধ শুধু মাত্র একটি খাদ্য নয় এটি পুষ্টি  সাস্থ্য এবং সমাজে বিভিন্ন কাজে আসছে। তাই দুধের টেকসই উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


More News Of This Category