বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রামুর ইয়াবা সম্রাট শাজাহানের ফ্ল্যাট ব্যবসার আড়ালে মাদক কারবার!

Update : শনিবার, ৩১ মে, ২০২৫
রামুর ইয়াবা সম্রাট শাজাহানের ফ্ল্যাট ব্যবসার আড়ালে মাদক কারবার!

সাংবাদিক মোহাম্মদ আলম:

কক্সবাজারের রামুতে হোটেল ও ফ্ল্যাট ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। অভিযোগের তীরে এবার উঠে এসেছে আলোচিত এক নাম – “ইয়াবা সম্রাট” শাজাহান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহান নামে এই ব্যক্তি রামুর হোটেল ‘জিনিয়া’-তে ফ্ল্যাট ব্যবসার নামে বহাল তবিয়তে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। হোটেলের কিছু নির্দিষ্ট ফ্ল্যাট ব্যবহৃত হচ্ছে মাদক মজুদ ও বণ্টনের গোপন ঘাঁটি হিসেবে। তার বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠলেও অজানা কারণে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “শাজাহানের প্রভাব এতটাই বেশি যে, কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। সে প্রশাসনের কিছু অসাধু সদস্যকে ব্যবহার করেই দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।”

মাদকের এই ভয়াল থাবা রামুর তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে দাবি করছেন সচেতন নাগরিকরা। তারা প্রশাসনের হস্তক্ষেপ এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামু থানার এক কর্মকর্তা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকমুক্ত সমাজ গড়তে হলে এই ধরনের চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এমনটাই মত ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুশীল সমাজের।


More News Of This Category