রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ভাঙ্গনের সুর, আলাদা থাকছেন যশ-নুসরাত

Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
ভাঙ্গনের সুর, আলাদা থাকছেন যশ-নুসরাত

বিনোদন ডেস্কঃ

বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। শোনা যাচ্ছে, তাদের সম্পর্ক নাকি অন্যদিকে মোড় নিয়েছে। একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন তারা। তাদের সম্পর্ক তৈরির সময়ও হয়েছিল বিপুল আলোচনা। তেমনই এখন যুগলের বিচ্ছেদ প্রসঙ্গে সরগরম টলিপাড়া।

নায়ক-নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই মিলেছিল আভাস। বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন যশ। অন্যদিকে, নুসরত ঈশানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উত্তরবঙ্গ। সেখান থেকেই সন্দেহ আরও তীব্র হয়। তবে যশ-নুসরত চুপ। তারা একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে যাচ্ছেন।

এরই মাঝে নতুন গুঞ্জন। জানা যায়, গত ডিসেম্বর থেকে এক বাড়িতে থাকছেন না তারা। কাজের জন্য নাকি একসঙ্গে সময় কাটানো। বাকি সময় তারা আলাদা আলাদাই থাকছেন। নায়কের প্রাক্তনকে কেন্দ্র করেই যত সমস্যার সূত্রপাত। সেখান থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু হয়েছে। যশ তার পুরনো আবাসনেই ফিরে গিয়েছেন। আর নুসরাত থাকছেন তার পাম আভিনিউয়ের বাড়িতে।

কিছুদিন আগে এ প্রসঙ্গে অবশ্য যশ জানিয়েছিলেন সবটাই রটনা। কিন্তু তাদের ঘনিষ্ঠসূত্র বলছে, কোনও কিছুই রটনা নয়। যশের মুম্বাইয়ে থাকাকালীন নায়কের পেঁছনে নাকি গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত। সেখান থেকেই সব সন্দেহের শুরু। একসঙ্গে থাকার জন্য নায়িকা নাকি বেশ কিছু শর্ত দিয়েছেন। তা নাকি যশ মানতে নারাজ।


More News Of This Category