রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

টাকার তৃষ্ণা —আতিকুর রহমান

Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
টাকার তৃষ্ণা —আতিকুর রহমান

টাকার তৃষ্ণা
—আতিকুর রহমান

টাকা আজ দেবতা হয়ে বসে,
মানুষ তারে হৃদয়ে রাখে, নিরবে কাঁদে-হাসে।
সম্পর্ক যায় ঝরে পাতা হয়ে,
টাকার ভিড়ে হারায় ভালোবাসে।

বন্ধু ছিল, ভাই ছিল চিরচেনা,
টাকার লোভে তারা হলো অচেনা।
চোখে মোহ, মনে হিংসার জ্বালা,
টাকার খোঁজে বুকে বাজে কাঁচের ডালা।

যার আছে টাকা, তারই দাম বাঁচে,
নীরব গরিব—তার কথায় হাসি চাপে।
মানবতা হাঁটে পেছনে, মাথা নিচু করে,
টাকা রাজা আজ, সিংহাসনে চরে।

তবু মনে হয়, একদিন থামবে এ ছুটে চলা,
টাকা থাকবে, তবু থাকবে না তার বল-চলা।
মানুষ ফিরবে মানুষে, হৃদয় খুঁজবে ঠিকানা,
টাকার পেছনে নয়, ভালবাসাতেই থাকবে বাঁচার মানা।


More News Of This Category