শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline :
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে দৃষ্টি প্রতিবন্ধীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষনের প্রতিবাদে মানববন্দন। বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি ভোল মাছ লামায় বিশ্ব হাতি দিবসে ৯ লাখ টাকার সহায়তা। মানুষ-হাতি সহাবস্থানের আহ্বান। নবনির্বাচিত পিপি মিজানুর রহমান মিজানকে জেলা মহিলা দলের অভিনন্দন। তেরখাদায় স”ড়ক দু”র্ঘটনায় শিশু আয়ানের মৃ”ত্যু (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রনী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার প্রাইভেট কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংস্থার ধনবাড়ী উপজেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি ও চ্যানেল এস-এর ধনবাড়ী প্রতিনিধি কবি ইমাম হাসান সোহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাছুদুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সহ-সভাপতি ও আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের অনুসন্ধানী প্রতিবেদক মো. ইউসুফ আলী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার, ঘাটাইল উপজেলা ইউনিটের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল, ধনবাড়ী উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর কবি ইমাম হাসান সোহানকে সভাপতি এবং রাকিব হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা এবং সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category