বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

এই ঈদে প্রেক্ষাগৃহ ও টিভিপর্দা- দুই মাধ্যমেই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন একাধিক শিল্পী

Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
এই ঈদে প্রেক্ষাগৃহ ও টিভিপর্দা- দুই মাধ্যমেই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন একাধিক শিল্পী

ডেস্ক রিপোর্টঃ

কুরবানির ঈদে প্রেক্ষাগৃহ ও টিভিপর্দা- দুই মাধ্যমেই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন একাধিক শিল্পী। যাদের নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এদের মধ্যে রয়েছেন শবনম বুবলী, জয়া আহসান, শরিফুল রাজ, এফ এস নাঈম, জিয়াউল রোশান প্রমুখ। ঈদে নতুন সিনেমা মুক্তির পাশাপাশি টিভি পর্দায়ও ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে তাদের অভিনীত সিনেমা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় ব্যস্ত নায়িকা শবনম বুবলী। প্রতি ঈদেই এখন তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়। রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘জংলি’, ওটিটিতে এসেছিল ‘ছায়া’। বলা যায়, দুই মাধ্যম মিলিয়ে একাধিক সিনেমা মুক্তির ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে তার অভিনীত ‘পিনিক’ ও ‘সরদার বাড়ির খেলা’ নামে দুটি সিনেমা। এরইমধ্যে ‘সরদার বাড়ির খেলা’ নামে সিনেমাটির একটি পোস্টারও প্রকাশ হয়েছে। অভিনেত্রী তার ফেসবুক পেইজ থেকে পোস্টার শেয়ার করে দর্শকদের জানান দিয়েছেন, ঈদে আসছেন তিনি। এছাড়া ‘পিনিক’ সিনেমাটিও ঈদে আসবে- এমনটাই জানিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল।

তবে এটি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শেষ মুহূর্তে এটি মুক্তির মিছিলে থাকবে কিনা সেটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে বুবলি ভক্তদের জন্য সুখবর হচ্ছে, বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও একাধিক সিনেমা নিয়ে উপস্থিত হতে যাচ্ছেন এ অভিনেত্রী। চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে তার তিনটি সিনেমা।

ঈদের দিন সকালে প্রচার হবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’, ঈদের চতুর্থ দিন দর্শকরা দেখতে পাবেন মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ ও ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে এম ডি ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’। বলা যায়, কুরবানীর ঈদে দুই পর্দা মাতাবেন এ অভিনেত্রী।

জয়া আহসান

কুরবানির ঈদে দুই সিনেমা নিয়ে হাজির থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দর্শক আগ্রহে তুঙ্গে থাকা ‘তান্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে সাংবাদিক চরিত্র নিয়ে পর্দায় উপস্থিত হবেন এ অভিনেত্রী।

এদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ নামে এ অভিনেত্রীর আরও একটি সিনেমাও ঈদে মুক্তির তালিকায় রয়েছেন। এদিকে টিভিতেও রয়েছে তার অভিনীত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। দীপ্ত টিভিতে ঈদের দিন দুপুরে প্রচার হবে ‘পেয়ারার সুবাস’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।

এ অভিনেত্রী বর্তমানে রয়েছেন কলকাতায়। সেখানে ‘তান্ডব’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন বলে জানা গেছে।


More News Of This Category