বোনারপাড়া শপিং কমপ্লেক্স থেকে ৫৭টি কাঁচা বাঁশের লাঠি উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া শপিং কমপ্লেক্স থেকে ৫৫টি কাঁচা বাঁশের লাঠি উদ্ধার করেছে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ৫ আগস্ট (বুধবার) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শপিং কমপ্লেক্স ভবনে অভিযান চালানো হয়। অভিযানে ভবনের বাথরুমের ভেতর, সিঁড়ির নিচে এবং ৩য় তলার বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বোঝায় রাখা সর্বমোট ৫৫টি কাঁচা বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, শপিং কমপ্লেক্সের ভেতরে লাঠিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এগুলো কার বা কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।