গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজিবপুরে ১১ দলীয় ঐক্যের জুলাই গণমিছিল
জিয়াউর রহমান জিয়া রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের রাজিবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাজিবপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুলাই গণমিছিলটি। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। মিছিলের সামনের ব্যানারে লেখা ছিল গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই গণমিছিল।
মিছিল শেষে বক্তারা গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার আমির মাওলানা আবুল বাশার আব্দুল লতিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের গণরায় কার্যকর করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আবারও জুলাই আসবে।
জাতীয় যুবশক্তি রাজিবপুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রবিন বলেন, গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। এ দাবিতে ১১ দলীয় ঐক্য ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জিয়াউর রহমান জিয়া
০১৭০৬৪৫১০৩০