বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি রূপালী ব্যাংক পিএলসি, জোনাল অফিস, সিলেট- কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসান ও সহযোগী রানা গ্রেফতার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার। তাছলিমা খন্দকার (নুশরাত) স্টাফ রিপোর্টার সাঘাটার চরাঞ্চলে নদীভাঙন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা সাঘাটার চরাঞ্চলে নদীভাঙন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: জুলাই গণহত্যা: ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে,,, মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার স্ংবাদ স্টাফ রিপোটার,, অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

রূপালী ব্যাংক পিএলসি, জোনাল অফিস, সিলেট-

Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রূপালী ব্যাংক পিএলসি, জোনাল অফিস, সিলেট-এর আয়োজনে আজ ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কানাইঘাট শাখা, রাখালগঞ্জ শাখা এবং রাজাগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার দৈনিক বাংলার সংবাদ,
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট-এর মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান জনাব কমল ভট্টাচার্য্য মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট-এর উপমহাব্যবস্থাপক জনাব মোঃ ফজলুল হক ও জনাব মো: আছগার হোছাইন, জোনাল অফিস, সিলেট-এর উপমহাব্যবস্থাপক জনাব মাসুক-ই-ইলাহি, বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জনাব সূর্য কান্ত দাশ এবং জোনাল অফিস, সিলেট-এর সহকারী মহাব্যবস্থাপক জনাব নুরুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করেন জোনাল অফিস, সিলেট-এর উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার জনাব জয়া চৌধুরী।

সভায় সংশ্লিষ্ট শাখাসমূহের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশেষভাবে আমানত সংগ্রহ বৃদ্ধি, স্বল্প ব্যয়ে তহবিল (Low Cost Deposit) আহরণ, ঋণ ও অগ্রিম বিতরণে গুণগত মান নিশ্চিতকরণ, খেলাপি ঋণ হ্রাস, নিয়মিত কিস্তি আদায়, শ্রেণিকৃত ঋণ পুনরুদ্ধার, বৈদেশিক রেমিট্যান্স আহরণ বৃদ্ধি, এসএমই ও কৃষিঋণ সম্প্রসারণ, Bangla QR সম্প্রসারণে গৃহীত পরিকল্পনা। শাখাভিত্তিক মুনাফা অর্জনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য গ্রাহককেন্দ্রিক সেবা, ঝুঁকি ব্যবস্থাপনা, শতভাগ নিয়ন্ত্রক নির্দেশনা পরিপালন, ঋণের যথাযথ তদারকি, খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং নতুন গ্রাহক সৃষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি প্রত্যেক শাখাকে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, Bangla QR এর প্রচার ও গ্রাহক সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা শাখাভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং লাভজনক ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


More News Of This Category