বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি রূপালী ব্যাংক পিএলসি, জোনাল অফিস, সিলেট- কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসান ও সহযোগী রানা গ্রেফতার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার। তাছলিমা খন্দকার (নুশরাত) স্টাফ রিপোর্টার সাঘাটার চরাঞ্চলে নদীভাঙন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা সাঘাটার চরাঞ্চলে নদীভাঙন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: জুলাই গণহত্যা: ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে,,, মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার স্ংবাদ স্টাফ রিপোটার,, অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

সাঘাটার চরাঞ্চলে নদীভাঙন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সাঘাটার চরাঞ্চলে নদীভাঙন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চরাঞ্চলে নদীভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙন ও বন্যার কারণে তাদের দুর্ভোগের বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় দলীয় ফোরামে বিষয়গুলো উপস্থাপনের আশ্বাস দেন তারা।

নেতৃবৃন্দ বলেন, নদীভাঙন ও বন্যার কারণে চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী সরকার, হলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ টিটু, ঘুড়িদহ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।


More News Of This Category