বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline :
শার্শায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার বেনাপোল প্রতিনিধিঃ ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাঘাটায় টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি: রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) পুড়িয়া হিরোইন উদ্ধার, ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শার্শায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার বেনাপোল প্রতিনিধিঃ

Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শার্শায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন (৫৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা নাসির উদ্দিন দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি ওই ইউনিয়নের একজন বর্তমান ইউপি সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রেরকঃ সেলিম আহম্মেদ
বেনাপোল প্রতিনিধি
মোবাঃ ০১৭৮৫৭৭৯৪৯৮


More News Of This Category