বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline :
শার্শায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার বেনাপোল প্রতিনিধিঃ ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাঘাটায় টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি: রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) পুড়িয়া হিরোইন উদ্ধার, ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সাঘাটায় টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সাঘাটায় টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আগামী প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে সাঘাটা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাঘাটা বাজার থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাঘাটা পল্টন মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাঘাটা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজহারুল ইসলাম-এর সভাপতিত্বে এবং টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ ও যুগ্ম সাধারণ সম্পাদক, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মোঃ সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাঘাটা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার, এসআই বুলবুল ইসলাম, টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্য বদিউজ্জামান বাবলু, সুজিত কুমার সাহা, নাজির হোসেন, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ, মুরাদ, রানা ও অপু।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাঘাটা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার বলেন, “সাঘাটা উপজেলাকে মাদকমুক্ত রাখতে সাঘাটা থানায় জিরো টলারেন্স নীতি জারি করা হয়েছে। মাদক ব্যবসায়ী, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই একযোগে কাজ করলে একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

এছাড়া বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

র‍্যালি ও সমাবেশে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
[7/29, 7:43 PM] Mehedy Hasan: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

মোঃ মেহেদী হাসান, সাঘাটা উপজেলা প্রতিনিধিঃ

বুধবার (২৯ জুলাই) বিকেলে সাঘাটা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাঘাটা বাজার থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাঘাটা পল্টন মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক সমাবেশ।

টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ ও যুগ্ম সাধারণ সম্পাদক, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাঘাটা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার, এসআই বুলবুল ইসলামসহ টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

ওসি পবিত্র কুমার বলেন
“সাঘাটা উপজেলাকে মাদকমুক্ত রাখতে সাঘাটা থানায় জিরো টলারেন্স নীতি জারি করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শিক


More News Of This Category