সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline :
সাঘাটার তেনাচিড়া বিলে পর্যটকদের উপচেপড়া ভিড়, বর্ষায় যেন এক টুকরো ‘মিনি কক্সবাজার’ মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে চলছে জনাব গোলাম কিবরিয়া তালুকদার ইউরোপ প্রবাসী ঐক্য বদ্ধ হয়ে কাজ করার জন্য এলাকার জনগনের প্রতি অনুরোধ করেন। কুড়িগ্রামে সপ্তাহজুড়ে লোডশেডিং: গ্রিড লাইনে উন্নয়নকাজ শুরু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ *চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ১নং খাজুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী গোলাম কিবিয়া তালুকদার* *নিজস্ব প্রতিবেদক | SMART NEWS* গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা হতে ১২৭০ পিস ইয়াবা এবং একটি বাস জব্দসহ ০১ (এক) জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা: শিশুসহ আহত অন্তত ১০ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ব্রহ্মপুত্রপাড়ের জীবন নদীভাঙনে সব হারিয়ে চাষি থেকে বর্গাচাষি হয়েছেন খতিব আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ জিও ব্যাগ ফেলেও থামছে না ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধের ধস মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ: হুমকির মুখে ৫ দিন পর মামলা মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত ও সাজাপরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সাঘাটার তেনাচিড়া বিলে পর্যটকদের উপচেপড়া ভিড়, বর্ষায় যেন এক টুকরো ‘মিনি কক্সবাজার’ মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার

Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

সাঘাটার তেনাচিড়া বিলে পর্যটকদের উপচেপড়া ভিড়, বর্ষায় যেন এক টুকরো ‘মিনি কক্সবাজার’

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

বর্ষা মৌসুমে নতুন রূপে সেজেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের তেনাচিড়া বিল। বিস্তীর্ণ জলরাশি, শাপলা-পদ্মে ভরা বিল, সবুজে ঘেরা পরিবেশ এবং পানির মাঝ দিয়ে চলে যাওয়া এলজিইডির নির্মাণাধীন সড়ক মিলিয়ে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনার্থী ভিড় করছেন এখানে। অনেকেই জায়গাটিকে উত্তরবঙ্গের ‘মিনি কক্সবাজার’ হিসেবে অভিহিত করছেন।

প্রতিদিন বিকেলের পর গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, বগুড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসছেন ভ্রমণপ্রেমীরা। কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, কেউ নৌকায় চড়ে বিল ঘুরে দেখছেন, আবার কেউ স্মৃতিবন্দি করছেন মোবাইল ফোন কিংবা ক্যামেরায়। সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতাদের উপস্থিতিও দিন দিন বাড়ছে।

শাপলা-পদ্মে আচ্ছাদিত বিল, ছোট ছোট ডিঙি নৌকা, শীতল বাতাস এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করছে। শিশুদের কোলাহল, পাখির ডাক ও পানির মৃদু ঢেউ মিলিয়ে পুরো এলাকায় তৈরি হয়েছে এক নির্মল ও শান্ত পরিবেশ।

গোবিন্দগঞ্জ থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা নারগিস আক্তার বলেন, “এখানে এসে সত্যিই দারুণ লাগছে। পরিবারের সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। প্রকৃতির এমন সৌন্দর্য মনকে প্রশান্ত করে।”

সোনাতলা থেকে আসা নুসরাত জাহান আলো বলেন, “বন্ধু-বান্ধবীদের সঙ্গে তেনাচিড়া বিলে এসে অনেক আনন্দ করেছি। সময়টা খুবই উপভোগ করেছি।”

নৌকার মাঝি সাব্বির রহমান বলেন, “বর্ষা এলেই তেনাচিড়া বিলে মানুষের আনাগোনা বেড়ে যায়। এতে নৌকা চালিয়ে আমাদের কিছু অতিরিক্ত আয় হয়।”

ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, “তেনাচিড়া বিলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই ব্যতিক্রম। যথাযথ পরিকল্পনা, পরিচর্যা ও সংরক্ষণ করা হলে এটি উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।”

রংপুর থেকে ঘুরতে আসা অলরাউন্ডার বি ডি আশিক মাহমুদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে তেনাচিড়া বিলের সৌন্দর্য দেখে এখানে ঘুরতে এসেছি। বাস্তবে এসে দেখলাম, জায়গাটি ছবির চেয়েও অনেক বেশি সুন্দর। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি অসাধারণ ভ্রমণস্থান।”

ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে তেনাচিড়া বিল ভ্রমণপিপাসু মানুষের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান জানান, চলতি বছরের টানা বৃষ্টিপাতে তেনাচিড়া বিলে পর্যাপ্ত পানি জমেছে। নির্মাণাধীন সড়কের কিছু অংশ পানির নিচে চলে যাওয়ায় বিলের সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, যা দর্শনার্থীদের টানছে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেনাচিড়া বিল এখন উত্তরাঞ্চলের মানুষের কাছে একটি জনপ্রিয় ভ্রমণগন্তব্য। স্থানীয়দের আশা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে এটি দেশের অন্যতম পরিচিত ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।


More News Of This Category