মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline :
মধুপুরের কোনাবাড়ি গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান ঢাকা প্রতিনিধি :- ডিবির অভিযানে পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনকালে ০২ জন গ্রেফতার। বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের পাশে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,শুরু জরুরি সহায়তা কার্যক্রম। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে সরকার: এমপি বাবুল। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ। ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। মোরেলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ জাকির হোসেন মোঃ ফিরোজ আহমেদ তালুকদার। মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ​স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে মামলার হুমকি, সাংবাদিকদের ক্ষোভ মো: সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি, ​ প্রশাসনের নাম ভাঙিয়ে ইয়াবা গডফাদার, আবারও আলোচনায় সরোয়ারের বিশেষ প্রতিনিধি শিরোনাম: পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ২৫০ পরিবার পেল ত্রাণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর উপশিরোনাম:

ফুটপাত দখলে জনদুর্ভোগ চরমে, ঝুঁকি নিয়ে সড়কে হাঁটছেন পথচারীরা।

Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফুটপাত দখলে জনদুর্ভোগ চরমে, ঝুঁকি নিয়ে সড়কে হাঁটছেন পথচারীর

পানছড়ি বাজারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিন দিন বাড়ছে ফুটপাত দখলের প্রবণতা। দোকানপাটের মালামাল ফুটপাতে ফেলে রাখা, অস্থায়ী দোকান বসানো এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে পথচারীদের জন্য নির্মিত ফুটপাত এখন প্রায় অচল হয়ে পড়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বাড়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে চরম জনদুর্ভোগ। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এ সমস্যা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ি বাজার থেকে লোগাং ও গৌরাঙ্গপাড়া সড়কের দুই পাশে স্থায়ী দোকানগুলোর অনেকাংশই ফুটপাত ও সড়ক দখল করে রয়েছে। বিশেষ করে হার্ডওয়্যার ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবসায়ীরা ফুটপাতের ওপর রড, সিমেন্ট, পানির ড্রাম, লোহার যন্ত্রাংশসহ বিভিন্ন নির্মাণসামগ্রী দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন। এছাড়া ফুটপাতজুড়ে অস্থায়ী দোকান, পসরা ও অন্যান্য স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরাও উৎপাদিত কৃষিপণ্য নিয়ে বাধ্য হয়ে সড়কের ওপর বসে বিক্রি করছেন।

 

স্থানীয় পথচারীদের অভিযোগ, ফুটপাত ব্যবহার করার সুযোগ না থাকায় শিশু, নারী ও বয়স্কদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফুটপাতে হাঁটার কোনো জায়গাই নেই। বাধ্য হয়ে আমাদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

 

স্থানীয় অটোরিকশাচালক কবির হোসেন বলেন, “ফুটপাত দখল হয়ে থাকায় রাস্তা অনেক সংকুচিত হয়ে গেছে। তার ওপর অতিরিক্ত ব্যাটারিচালিত ইজিবাইকের কারণে যাত্রীদের রাস্তার ওপরই ওঠানামা করতে হয়। বড় যানবাহন এলে সাইড দিতে সমস্যা হয়। ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।”

 

এ বিষয়ে পানছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. হেদায়েত তালুকদার বলেন, “আগেও বাজারের ব্যবসায়ীদের ফুটপাত পরিষ্কার রাখার জন্য অনুরোধ করা হয়েছে। প্রশাসন যদি অবৈধ দখল উচ্ছেদে উদ্যোগ নেয়, বাজার পরিচালনা কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে।”

পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, “এটি প্রশাসনিক বিষয়। প্রশাসন চাইলে সহজেই সমাধান করতে পারে। উচ্ছেদ অভিযানে আমাদের প্রয়োজন হলে আমরা অবশ্যই সহযোগিতা করব।”

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয় সচেতন মহলের দাবি, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা, নিয়মিত তদারকি এবং ফুটপাত দখল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তাদের ভাষ্য, “ফুটপাত পথচারীদের জন্য—এটি দখলমুক্ত রাখা শুধু প্রশাসনের নয়, সংশ্লিষ্ট সবার দায়িত্ব।”


More News Of This Category