রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত

Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জনে সব ক্ষেত্রে সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম দাবি বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি সাআদ বিন জাকির।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদানিয়া আল মাদানী মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাআদ বিন জাকির বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বৈষম্য নয়, বরং সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের চেতনার অন্যতম দাবি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে দেশে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তিনি সাবেক ছাত্রনেতা হাফেজ নাঈমের মুক্তির দাবি জানিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা শিব্বীর আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুব জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা জাফর আহমেদ এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।


More News Of This Category