রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নিখোঁজ দুই সন্তান নিরাপদে পরিবারের কাছে ফিরেছে, সবার প্রতি কৃতজ্ঞতা।

Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সাংবাদিক লাভলু মিয়া জানিয়েছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তাঁর নিখোঁজ দুই সন্তান নিরাপদে পরিবারের কাছে ফিরে এসেছে।
তিনি বলেন, সন্তানদের নিখোঁজ হওয়ার পর দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সহকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ সংবাদ প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার ও দোয়ার মাধ্যমে যে আন্তরিক সহযোগিতা করেছেন, তার জন্য তিনি ও তাঁর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
লাভলু মিয়া মানবিক দৃষ্টিকোণ থেকে সন্তানদের নিরাপদে ফিরে আসার সংবাদটিও সকলের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, নিখোঁজের সংবাদ যেভাবে সবাই প্রচার করেছেন, ঠিক তেমনি নিরাপদে ফিরে আসার সংবাদটিও প্রকাশ ও প্রচার করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর হবে এবং সবাই প্রকৃত তথ্য জানতে পারবেন।
পরিশেষে তিনি আবারও মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন এবং যাঁরা দোয়া, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
— সাংবাদিক লাভলু মিয়া ও তাঁর পরিবার


More News Of This Category