বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

‎নাসিরনগর তুল্লাপাড়া খালা পরিচয়ে স্কুল থেকে শিশু  শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক

Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তুল্লাপাড়ায় শিশু শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

‎

‎আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অপহরণের চেষ্টার শিকার শিশু শ্রেণির ছাত্রী জান্নাত (৫) তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে।

‎

‎আটক সুমাইয়া আক্তারের (২০) বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়। তিনি বর্তমানে নাসিরনগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

‎

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আজ সকালে তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী জান্নাত ক্লাস করছিল, এসময় বিদ‍্যালয়ে প্রবেশ করে সুমাইয়া আক্তার নামের এক তরুণী নিজেকে ‘খালা’ পরিচয় দিয়ে শিশু জান্নাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় শিক্ষকদের সন্দেহ হওয়ায় জান্নাত এর মাকে খবর দেন। ওই শিক্ষার্থীর মা জানান ওই তরুণী তাদের পরিচিত নন।

‎

‎পরে স্থানীয়দের সহযোগিতায় ‘খালা’ পরিচয় দেওয়া তরুণীকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা ।

‎

‎এ বিষয়ে নাসিরনগর থানার ওসি শাহীনুর ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানায়, শিশু অপহরণ চেষ্টার ঘটনায় এক তরুণীকে আটক করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎


More News Of This Category