রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরিচ্যুতি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম

Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ আরমান খান অপু ঢাকা প্রতিনিধ : দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক (মাস্টার রোল) কর্মচারীদের চাকরিচ্যুতি, আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর এবং “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের বিভিন্ন কার্যালয়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারী দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু ২০২৫ সালের ১৫ এপ্রিল জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” তাদের চাকরির নিরাপত্তা ও সাংবিধানিক অধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি করা হয়।
তাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মিটফোর্ড হাসপাতাল, ডাক বিভাগ, খাদ্য অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বহু দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীকে বিনা কারণে চাকরিচ্যুত করা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের চাকরির নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে।
সংগঠনের নেতারা বলেন, আউটসোর্সিং ব্যবস্থা দীর্ঘদিনের কর্মীদের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করছে। তাই তারা আউটসোর্সিং কার্যক্রম বন্ধ, দীর্ঘদিন কর্মরত মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগ এবং সব ধরনের বৈষম্যের অবসানের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হলে একদিকে যেমন হাজারো পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, অন্যদিকে সরকারি সেবার মানও আরও উন্নত হবে।
সংগঠনের প্রধান দাবিসমূহ
দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের চাকরির আইনি নিশ্চয়তা প্রদান এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত তিন হাজারের বেশি কর্মচারীকে নিজ নিজ পদে পুনর্বহাল করতে হবে।
দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তরের সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫ বাতিল করে বয়সসীমা শিথিলপূর্বক দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে।
সংগঠনের পক্ষ থেকে আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় ০৯ আগস্ট ২০২৬ (রবিবার) অর্থ বিভাগের অর্থ সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা জনদুর্ভোগ সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।
সবশেষে সংগঠনের নেতারা বৈষম্যহীন, মর্যাদাপূর্ণ ও দাসত্বমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন এবং উপস্থিত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


More News Of This Category