বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রামে পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ মিঠাপুকুরে উন্নয়নের নতুন গতি: দীর্ঘদিনের স্থবির প্রকল্প বাস্তবায়নে এমপি অধ্যাপক গোলাম রব্বানীর উদ্যোগ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ হিলিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৪ জনের কারাদÐ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ হিলিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৪ জনের কারাদÐ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ হাজীগঞ্জের সাংবাদিক সাইফুলের ভাই মুরশিদুল দপ্তর সম্পাদক প্রার্থী আপনাদের দোয়া কামনা। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার ( দৈনিক বাংলার বংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা) গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ নুরু মিয়া নামে এক ব্যক্তি আটক আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মর্মান্তিক মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ০১৭১৭৭৭৬৯৭২ গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: গজারিয়ায় মুদি ও বিকাশ এজেন্টের দোকানে চুরি.. থানায় লিখিত অভিযোগ.. মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত বিষয়ে সংবাদ সম্মেলন

Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ আরমান খান অপু 

রাজধানীর নয়াপল্টনের ভিক্টোরি হোটেলে বুধবার (৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদল বর্তমান কমিটির রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক শৃঙ্খলা, সামাজিক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান কেন্দ্রীয় কমিটি দায়িত্ব গ্রহণের পর সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-এর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে পরিচালিত বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এসব আন্দোলনে অংশ নিতে গিয়ে বহু নেতাকর্মী গুম, নিহত, আহত, পঙ্গুত্ব, গ্রেপ্তার ও মামলার শিকার হয়েছেন বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশব্যাপী যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিট অংশ নেয় এবং আন্দোলনে সংগঠনের ৭৮ জন নেতাকর্মী নিহত হন। এছাড়া শত শত নেতাকর্মী আহত ও পঙ্গুত্ব বরণ করেন বলে দাবি করা হয়।

যুবদল জানায়, সংগঠন সবসময় সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে গত এক বছরে সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডও তুলে ধরা হয়। এর মধ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা, এফডিআর প্রদান, নদী ও খাল পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন এলাকায় সেতু নির্মাণ, কৃষকের ধান কেটে দেওয়া, অসহায় ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা, গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ, দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমের কথা উল্লেখ করা হয়।

এছাড়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ধারাবাহিক মতবিনিময় সভা, জরুরি সভা, সাংগঠনিক সপ্তাহ পালন, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এবং বিভাগীয় পর্যবেক্ষক টিম গঠনের বিষয়ও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে যুবদল জানায়, জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা, যুবসমাজকে সংগঠনের রাজনীতিতে সম্পৃক্ত করা, কর্মসংস্থানমুখী উদ্যোগে সহযোগিতা, রক্তদান কর্মসূচি, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর মতো জনকল্যাণমূলক কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।

সংবাদ সম্মেলনের শেষাংশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে যুবদল নেতৃবৃন্দ বলেন, সংগঠন-সংশ্লিষ্ট যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে তারা বলেন, সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।


More News Of This Category