বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline :
যুব দলের‎ সেই ছেলেটি কে চিনতাম যেই ছেলেটিকে টর্চার করে পায়ে গুলি করে মৃত ভেবে ফেলে রেখেছিল, বরিশাল শিল্পকলা একাডেমিতে জামজাম নার্সিং কলেজের নবীনবরণ, ক্যাপিং ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: ১৫ বছরে যা হয়নি, ২৮০ দিনেই সেই প্রত্যাশা—তারেক রহমানের আগমন ঘিরে লালমনিরহাটে নতুন আশার আলো সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল আব্দুল হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি শরিয়তপুর জেলা যুবদলের নেতৃত্বে বিশাল এক মোটরসাইকেল শোডাউন। মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। উপসম্পাদক দৈনিক বাংলার সংবাদ। রাজাপুরকে মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চান নবাগত ওসি হারুন আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:- ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত আন্তর্জাতিক ডেস্ক:

সিলসিলায়ে ফুরফুরা মুর্শিদপুর দরবার শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে আধ্যাত্মিক মাহফিল, পবিত্র মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠিত

Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ঢাকা, ৬ জুলাই ২০২৬: সিলসিলায়ে ফুরফুরা মুর্শিদপুর দরবার শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে রাজধানীর ১১৪, নিউ এলিফ্যান্ট রোডস্থ আমেনা ভবনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক আধ্যাত্মিক মাহফিল, পবিত্র মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুযুর্গ ও বিশিষ্ট ইসলামি স্কলার পীরজাদা ওমর ফারুক সিদ্দিকী আল নোমানী। তিনি পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে আত্মশুদ্ধি, তাকওয়া, মানবতা, ভ্রাতৃত্ববোধ এবং সমাজে ইসলামের শান্তি ও সৌহার্দ্যের বার্তা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা যুবাইর আহমদ আজহারী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম উসাইদ আহমেদ, দরবার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মোরছালীন ইসলাম বাবু, প্রচার সম্পাদক মিলাদ আহমেদ এবং সমাজকল্যাণ সম্পাদক ফজলুর রহমান পলাশসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা ইসলামের প্রকৃত শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তারা দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইসলামের আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলসিলায়ে ফুরফুরা মুর্শিদপুর দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর আজাদ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত অতিথিবৃন্দ, আলেম-ওলামা, ভক্তবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিলসিলায়ে ফুরফুরা মুর্শিদপুর দরবার শরীফ পরিচালনা কমিটি।


More News Of This Category