বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়ি থেকে ৩শ বস্তা সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে এক জামায়াত কর্মীর বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৩শ বস্তা সার জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ গত বুধবার রাতে উপজেলার শিবরামপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে জামায়াত কর্মী আব্দুল লতিফের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৩শ বস্তা সার উদ্ধার করেন। পরে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ ভ্রাম্যমান আদালত বসিয়ে উদ্ধার করা সারগুলো সরকারের অনূকুলে জব্দ ও অবৈধভাবে সার মজুদ করার অপরাধে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে আব্দুল লতিফের ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকতা হুসাইন মুহম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপ সহকারি কৃষি কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নিজের বাড়ীতে অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে কৃষকদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ সুমন মজুদকৃত সারসহ আটক আব্দুল লতিফকে একজন অসাধু ব্যবসায়ী উল্লেখ করে বলেন, সে দীর্ঘদিন থেকে কৃষকদের সাথে সম্পর্কিত সারের ডিলার নিয়ে ব্যবসা করছে। প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তার বাড়িতে মজুদকৃত সার জব্দ ও জরিমানা করা হয়। কিন্তু আব্দুল লতিফকে জামায়াত কর্মী হিসেবে দেখিয়ে অপপ্রচার চালানো হয়েছে। আব্দুল লতিফ জামায়াতের কেউ নয়, সে কখনো জামায়াতের রাজনীতির সাথে জড়িতও ছিল না।


More News Of This Category