রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

ভারতীয় পানি সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনতার দলের আলোচনা সভা ও গণ-যোগদান অনুষ্ঠিত।

Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

ঢাকা, ২৭ জুন ২০২৬: আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর জহুর হোসেন চৌধুরী হলে জনতার দলের উদ্যোগে “ভারতীয় আধিপত্যবাদ, সীমান্তে অবৈধ পুশইন ও পানি-সন্ত্রাসের বিরুদ্ধে” এক আলোচনা সভা এবং পরবর্তীতে গণ-যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার (অব.) শামীম কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান। এছাড়াও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ কৌশলগত ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, নৈতিক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহাবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান, প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী, আইনজীবী পারভীন সুলতানা, সমাজসেবী জাহান আরা আবেদীন, মেরিন ক্যাপ্টেন রেদোয়ান শিকদার, আফসানা মনা, জামাল, কৃষিবিদ শাহাবুদ্দিন ফরাজি, শেখ মামুন এবং সদ্য যোগদানকারী যুগ্ম মহাসচিব মো. ফুয়াদ সাকী।
বক্তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি, পানি বণ্টন, অবৈধ পুশইন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, নৈতিক শিক্ষা, কৃষি ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় দলীয় নেতারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা নৈতিক শিক্ষা, দুর্নীতি প্রতিরোধ, দেশপ্রেম, সামরিক প্রশিক্ষণের গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়েও মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে চেয়ারম্যানের ঘোষণার মাধ্যমে গণ-যোগদান অনুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০০ জনেরও বেশি নেতা-কর্মী জনতার দলে যোগদান করেন।
এ সময় বিশিষ্ট সংগঠক, সমাজসেবক, লেখক ও জুলাই আন্দোলনের কর্মী মো. ফুয়াদ সাকী জনতার দলের যুগ্ম মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় জনতার দলের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


More News Of This Category