রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার দাবি ছাত্র জমিয়তের

Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

সংগঠনটির দাবি, একই মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ আসামিরা খালাস পেলেও দীর্ঘ প্রায় ২০ বছর কারাভোগের পর কেবল নাঈমের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, যা ন্যায়বিচার নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

বিবৃতিতে তিনি বলেন, সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলার রায়ে হাফেজ সৈয়দ
নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। একই মামলায় বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ ৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রিদওয়ান মাযহারী বলেন, ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ নাঈম দীর্ঘ প্রায় ২০ বছর কারাগারে বন্দি থাকার পর মাত্র এক মাস আগে জামিনে মুক্তি লাভ করেন। একই মামলায় অন্যান্য গুরুত্বপূর্ণ আসামি খালাস পেলেও কেবল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান বিচারিক বৈষম্য ও ন্যায়বিচার নিয়ে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, একটি মামলায় দীর্ঘ দুই দশক কারাভোগের পর একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান অত্যন্ত উদ্বেগজনক। আমরা মনে করি, এ রায় পুনর্বিবেচনার দাবি রাখে। উচ্চতর আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

বিবৃতিতে তিনি অবিলম্বে এ রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ, নিরপেক্ষ বিচার নিশ্চিতকরণ এবং হাফেজ নাঈমের প্রতি সুবিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ঘোষিত এ রায়ের বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন নিশ্চিত করেছেন।

বার্তা প্রেরক
মোঃ নাবিল খান
সদস্য: ছাত্র জমিয়ত বাংলাদেশ মিডিয়া সেল।


More News Of This Category