বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে : এমপি আবুল কালাম

Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

সোহাগ রানা সোহেল: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ।

শুক্রবার (২৮ জুন) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ জাফরগঞ্জ ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সংগঠন, ছাত্রলীগ শেখ হাসিনার সংগঠন। এই সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়া অনেক গৌরবের এবং অহংকারের।

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, এ কে এম সফিকুল আলম কামাল, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুস, বাবু জীবন চন্দ্র দাস, সাবেক সভাপতি মো. কবিরুল ইসলাম সরকার, মো. ইফতেখারুল ইসলাম তুষার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম।

সম্মেলনের শুরুতে উদ্বোধকের বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সারোয়ার হেসেন রাকিব, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, মো. ইমরান আরেফিন ইমু, গাজী আসিফ বিন লতিফ, মো. দিদারুল আলম ফয়েজ।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো হয়। ###


More News Of This Category