বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline :
খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে. ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। লামায় রিসোর্ট নির্মাণের নামে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ক্রেতা বিক্রেতা উভয়ের থেকে নেওয়া হয় অতিরিক্ত টোল

স্টাফ রিপোর্টারঃ

প্রকাশ্যে লুটপাট ও সন্ধ্যায় ভাগাভাগি করা হয় ভরতখালী হাট থেকে টোল আদায়ের অতিরিক্ত টাকা। ঘাম ঝরিয়ে খামারি বা গেরস্থদের লালন পালন করা গৃহপালিত পশু বিক্রির টোল ক্রেতা বিক্রেতা উভয়ের উপর চাপিয়ে দ্বিগুণ লাভের আশা করছে হাট ইজারা কমিটি। লুটপাটে মহোৎসবের এমন অভিযোগ এখন মুখে মুখে।

গাইবান্ধার সাঘাটায় ঐতিহ্যবাহী হাট ভরতখালী। গরু, ছাগল হাটটির মূল উপাদান। প্রতি শনি ও মঙ্গলবার আশেপাশের কয়েকটি উপজেলা গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, ফুলছড়ি, গাইবান্ধা সদর কিংবা অন্য জেলা বগুড়া, রংপুর বিভিন্ন স্থান থেকে ক্রেতা বিক্রেতা এসে এ হাটে গরু ক্রয় বিক্রয় করে। প্রতিদিন গড়ে ৯শ’ হতে ১১শ’ গরু কেনা বেচা হয়। প্রতি গরুতে হাট কতৃপক্ষ ক্রেতা ৬শ ও বিক্রেতা ৩শ টাকা আদায় করে। তবে রশিদে কোনো টাকা উল্লেখ থাকে না। বিভিন্ন সময়ে ক্রেতা বিক্রেতা অতিরিক্ত অর্থ আদায়ে মুখ খুললেও হাট কমিটির বিপুল সংখ্যক সদস্যদের কাছে তারা বরাবরই অসহায়।

প্রতিবছরের ন্যায় এবারও হাটটি ইজারা হয়েছে। তবে গতবছরের চেয়ে এবারের হাটটিতে সূত্রমতে ১ কোটি ৫ লক্ষ টাকা কম মূল্যে ইজারা প্রদান করা হয়েছে। বর্তমান হাটটির ইজারা মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।

হাট বাজার নিয়ন্ত্রণ আইনে হাটে বেচা কেনা পশুর টোল নির্ধারণ করে জেলা প্রশাসক। কিন্তু কাগজে যা আছে বাস্তবে সেটির বিপরীত। এ যেন কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। বিষয়টি ইউএনও আশরাফুল কবীরকে অবগত করেছে বলে দাবি করেছে স্বয়ং হাট কমিটির সভাপতি ও উপজেলার মুক্তিনগর ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবীব লায়ন। মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, এসব দুর্নীতি ও লুটপাট। আমি ইউএনও মহোদয়কে অবগত করেছি। তাছাড়া হাটের কোথাও কোনো নির্ধারিত টোল আদায় তালিকা নেই।

কিন্তু হাট ইজারাদার এনামুল হককে বিষয়টি জানালে কথা বলতে অস্বীকার করেন তিনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, বিক্রেতার থেকে টাকা নেওয়ার বিধান নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থাগ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category